শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে রাস্তা দখল নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে রাস্তা দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ময়না মিয়ার পুত্র জুনায়েদের সাথে একই গ্রামের মোকাম আলীর পুত্র ফেরদৌস মিয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় শাহ এমরান (১৫), মোতাচ্ছির (৫০), শাহজাহান (৪০), মুহিন (৪৫), জুনাব আলী (২০), মিজানুর রহমান (৩০) ও ইউসুফ আলী (২৮) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া অপর আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সদর হাসপাতাল থেকে টেটাবিদ্ধ অবস্থায় মুহিন, জুনাব আলী, মিজানুর রহমান ও ইউসুফকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com