মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গের সাবেক এমপি শরীফ উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদ এর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন বারবার নির্বাচিত জননন্দিত সংসদ সদস্য মরহুম এডঃ শরীফ উদ্দিন আহমেদ। সৎ জীবনযাপন ও আদর্শীক রাজনীতির জন্য আজও তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অণুকরণীয় হয়ে আছেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ১৯৪২ সালের ৭ মার্চ তারিখে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মরহুম দিদার বক্স। শরীফ উদ্দিন আহমেদ গ্রামের প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক এবং বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করে হবিগঞ্জের বৃন্দাবন কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাশ করেন। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্স থেকে এম এ ডিগ্রী লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১ সালে এলএলবি পাশ করেন। এলএলবি পাশ করার পূর্বে তিনি বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর সুনামের সহিত শিক্ষকতা করে ছাত্রদের পরম আত্মার আত্মীয় হয়ে উঠেছিলেন। পরে হবিগঞ্জ কোর্টে সুনামের সাথে আইন ব্যবসা করে সাফল্য বয়ে আনেন। আইন পেশার পাশাপাশি রাজনীতি ও মানুষের সেবাকে কর্ম হিসেবে গ্রহন করেছিলেন। জাতীয় সংসদ চলাকালে ১৯৯৭ সালে আগস্ট মাসের ৬ তারিখ আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। রোববার বাদ যোহর স্থানীয় আসকর উল্লাহ জামে মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হবে। উক্ত কর্মসুচীতে দলের সকল নেতাকর্মী, শুভাকাংখি, আত্মীয় পরিজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও মরহুমের বড় পুত্র নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন শরীফ রাসেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com