মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

এমপি মজিদ খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে খাগাউড়ায় ছাত্রলীগের প্রতিবাদ সভা ও মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপিল বিরুদ্ধে দৈনিক সমাচার পত্রিকায় সংবাদ প্রকাশ করায় ৮নং খাগাউড়া ইউনিয়ন ছাত্রলীগের বিশাল প্রতিবাদ পথসভা ও মিছিল বের করা হয়।
গতকাল বুধবার বিকেলে ইমামবাড়ি বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এম শাফিউল হাসান শামীমের সভাপতিত্বে ও ভারপাপ্ত সাধারণ সম্পাদক সফিকুর নুর মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ৮নং খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, প্যানেল চেয়ারম্যান এনামুল হক এনাম, জেলা তাতীলীগের সদস্য কামাল হোসেন শিমন, নবীগঞ্জ উপজেলা তাতীলীগের আহ্বায়ক ফারুক মিয়া, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল্লাহ মিয়া, খাগাউড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ইলিয়াস মিয়া, দেওয়ান খালেক মিয়া, আব্দুল আহাদ, ইউপি ছাত্রলীগ সহ সভাপতি মাহবুবুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ জাহান মিয়া, ছাত্রলীগ নেতা শেখ জিতু মিয়া, বুলবুল, জিলাল মিয়া, শরীফ উদ্দিন, সাবাজ মিয়া, মতিউর রহমান, সাদিকুর রহমান, সাদিক কুকন মিয়া, আমিনুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তারা হুশিয়ারী কন্ঠে বলেন, এমপি আব্দুল মজিদ খানের নেতৃত্বে বানিয়াচং আজমিরিগঞ্জে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বৎসরেও হয়নি। তার নেতৃত্বে অসংখ্য রাস্তা ব্রীজ, কালবার্ড, মসজিদ-মাদ্রাসা ও অন্ধকারাচ্ছন্ন গ্রাম গুলোতে বিদ্যুৎতায়ন সহ অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এমপি মজিদ খান গণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার জনপ্রিয়তায় ঈষার্নীত হয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন, কোন ষড়যন্ত্রেই এমপি মজিদ খানকে দাবিয়ে রাখতে পারবেনা। জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দিয়ে মন্ত্রী বানানোর জোর দাবি জানান বক্তারা। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com