রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জ শহরে দিন দুপুরে কম্পিউটারের দোকানে চুরি

  • আপডেট টাইম সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের মরিয়ম সুপার মার্কেটের নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর দোকানে আবারো দিন দুপুরে চুরি সংঘটিত হয়েছে। রবিবার যোহরের আযানের পরে সাটারের তালা ভেঙ্গে কম্পিউটার ও তার সরঞ্জাম নিয়ে যায় চোরেরা। উক্ত প্রতিষ্ঠানটির মালিক পৌর এলাকার বাসিন্দা সাংবাদিক মোহাম্মদ শওকত আলী। তিনি দৈনিক সংগ্রামের নবীগঞ্জ প্রতিনিধি। এ ঘটনায় ব্যবসায়ী মহলে প্রশ্ন জেগেছে এ কেমন চুরি?
গত ৫/৬ মাস পূর্বেও তালাবদ্ধ দোকান থেকে কম্পিউটার উধাও হয়েছিল। অনেকের ধারনা নকল চাবি তৈরি করে চোর এ কাজ করেছিল। তবে এবার দিন দুপুরে তালা ভেঙ্গে এমন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতংক বিরাজ করছে।
জানা যায়, নবীগঞ্জ শহরের মরিয়ম সুপার মার্কেটে প্রায় ১৪ থেকে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রথমেই বিশ্ব সংবাদ পত্র বিতান। এর পিছনেই নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট। সাংবাদিক মোহাম্মদ শওকত আলীর মালীকানাধীন উক্ত নোহা কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট দীর্ঘদিন যাবৎ রেনেসা অফসেট প্রেস এর সকল পোস্টার, লিফলেটের ডিজাইন, ই-মেইল, কম্পোজসহ যাবতীয় সব কাজ করে আসছিলেন। অন্যান্য দিনের মতো শওকত আলী যোহরের আযানের পর নামাজে চলে যান। এ সময় শুধু পাশের সন্টু শুক্ল বৈদ্ধ্য নামের এক লোকের লন্ডির দোকান খোলা ছিল। সন্টু দোকানেও ছিলেন। নামাজ শেষে শওকত ও আরো কয়েক জন দোকানে ফিরে আসেন। এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা। যা দেখে তারা অবাক হয়ে যান। ভিতরে প্রবেশ করে দেখেন সব কিছু ঠিকটাক, শুধু কম্পিউটার নেই। লেমেনেটিং মিশিন, ফটোস্ট্যাট মেশিন, প্রিন্টারসহ নগদ টাকা পয়সা সবই ঠিকঠাক আছে। নেই শুধু মনিটর, সিপিইউ, মাউজ আর কি-বোর্ড। দিন দুপুরে কিভাবে এ চুরি সংঘটিত হলো এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই ধারণা করছেন মাস্টার প্লান করে চুরি করা হয়েছে। কারণ শওকত আলীর কম্পিউটারে গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট ছিল। সাংবাদিক শওকত নামাজে থাকার সময় এক লোক তাকে খোঁজে এসেছিল, এ সময় ওই লোক সন্টুুর লন্ডির দোকানে ২/৩ জন লোককে দেখতে পান বলে জানান। যদিও সন্টু অস্পষ্ট কথা বার্তা বলছে। সন্টুর নানা কথা বার্তায়ও সন্দেহ হচ্ছে স্থানীয়দের মাঝে। স্থানীয়রা জানিয়েছেন বিদ্যুৎ না থাকায় চোর চক্র সুযোগ কাজে লাগিয়েছে। এদিকে, এর আগেও একি কায়দায় চুরি হয়েছিল এই প্রতিষ্টান। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তিনি আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com