বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ভারতের সেই দীর্ঘতম সেতুতে বড় ত্রুটি ॥ ৩ দিনেই দুর্ঘটনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭
  • ৫১০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ উদ্বোধনের ঠিক তিন দিনের মাথায় সোমবার প্রথম দুর্ঘটনার সাক্ষী থাকল ভারতের আসামের ভূপেন হাজারিকা সেতু। কয়েক বছরের কর্মযজ্ঞ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে জাকজমকপূর্ণ উদ্বোধন, অসমের ভূমিপূত্র ভূপেন হাজারিকার সম্মানে নামকরণ! এতকিছুর পরেও উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই বড়সড় ‘গলদের’ অভিযোগ উঠল দেশের দীর্ঘতম সেতুকে নিয়ে। গত ২৬ মে অসমের তিনসুকিয়া জেলার সাদিয়া থেকে অরুণাচলের ঢোলা পর্যন্ত ৯.১৫ কিলোমিটার ভারতের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, তার ঠিক তিন দিনের মাথায় সোমবার প্রথম দুর্ঘটনার সাক্ষী থাকল ভূপেন হাজারিকা সেতু। এই দুর্ঘটনায় ২৭ বছর বয়সি অরূপ বুরাগোহেঁ নামে এক যুবক তাঁর একটি হাত হারিয়েছেন। অন্য এক যুবকও আহত হন। আর এই দুর্ঘটনার সূত্রেই দেশের দীর্ঘতম এই সেতুতে বড়সড় গলদের অভিযোগ উঠেছে। অভিযোগ, গোটা সেতুতে কোথাও রাতের বেলা আলোর ব্যবস্থা নেই। রাতের অন্ধকারে দেখতে না পেয়েই সেতুর উপরে তৈরি একটি অস্থায়ী নির্মাণে ধাক্কা মারে ওই দুই যুবকের মোটরবাইক। এই দুর্ঘটনার পরেই সেতুর যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেতুর দু’পাশের স্থানীয় বাসিন্দারাও সেতুতে আলো লাগানোর দাবিতে সরব হয়েছেন। অন্য একটি ইংরেজি দৈনিককে স্থানীয় একটি ছাত্র সংগঠনের নেতা যতীন বুরাগোহেঁ অভিযোগ করেন, ‘‘নতুন বাড়িতে থাকতে শুরু করার পরে তো কেউ আলো লাগায় না! আলোর অভাবে এই সেতুতে দুর্ঘটনা এবং নাশকতামূলক হামলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।’’
ব্রক্ষ্মপুত্রের উপর দিয়ে অসংখ্য প্রতিকূলতাকে জয় করে তৈরি হওয়া এই সেতুর নির্মাণকাজের কম প্রশংসা হয়নি গোটা দেশে। তা সত্ত্বেও কেন গোটা সেতুতে আলোর মতো প্রাথমিক ব্যবস্থাটুকু নেই, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও, সেতু নির্মাণকারী সংস্থা বা সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com