বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাহবুব রাজার ওরসে মহিলা শিল্পী নিষিদ্ধ ॥ ৬ কাফেলা বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসছে আগামী ১৭, ১৮ ও ১৯ ফাল্গুন দেওয়ান মাহবুব রাজার বাৎসরিক ওরস। এই ওরসে মহিলা শিল্পীদের সকল প্রকার গানের কাফেলা নিষিদ্ধ করেছে মাজার পরিচালনা কমিটি। এদিকে মহিলা শিল্পী দিয়ে গান পরিবশেন করতে না পারার কারণে উমেদনগরের ৬টি কাফেলা বন্ধ করে দিয়েছে কাফেলা কর্তৃপক্ষ। ৬টি কাফেলার কতৃর্পক্ষ এক বিবৃবিতে এ সিদ্ধান্ত জানান।
বিবৃতিদাতাগণ হলেন- উমেদনগর হৃদয়ের বন্ধন কাফেলার মোঃ রজিম আলী, মোঃ ইউনুফ আলী ও দ্বীন ইসলাম, হযরত দেওয়ান মাহবুব রাজা (রঃ) ভক্ত সংঘ কাফেলার মোঃ হাফিজুর রহমান হাফিজ চিশতী, মোঃ সুমন, ফটিক ও গোপাল রায়, উমেদনগর নিউ একতা কাফেলার ফারুক মিয়া, নাছির উদ্দিন বাবু ও তাজুল ইসলাম, উমেদনগর সোনার বাংলা কাফেলার রেহান উদ্দিন বেনু, বিপুল রায়, ও কালাম, উমেদনগর ভক্ত মহল কাফেলার আব্দুর রহমান ইদু ও আলমগীর, উমেদনগর নিউ হৃদয়ের বন্ধন কাফেলার মোঃ আমজাদ হোসেন, মোঃ মকসুদ আলী ও মিরাশ।
বিবৃতিতে বলা হয়, শাহ্ সুফি হযরত দেওয়ান মাহবুব রাজা চিশতী (রহঃ) এর মাজার শরীফ ওয়াকফ এষ্টেট পরিচালনা কমিটিতে সিদ্ধান্ত গৃহীত হইয়াছে যে, আগামী ১৭, ১৮ ও ১৯ শে ফাল্গুন অনুষ্ঠিত ওরস মোবারকে মহিলা শিল্পী দ্বারা গান বাজনা করা যাবে না। আমাদের সকল কাফেলা যেহেতু পুরুষ শিল্পির স্বল্পতার দরুণ মহিলা শিল্পির উপর নির্ভরশীল। তাই শিল্পির অভাবে আমরা ওরসে আমাদের উমেদনগর গ্রামের ৬টি উল্লেখিত কাফেলা বন্ধ করিয়া দিতে বাধ্য হইয়াছি।
আমাদের অনিচ্ছা স্বত্ত্বেও মাজার পরিচালনা কমিটির সিদ্ধান্তের আলোকে কাফেল বন্ধ করিয়া দেওয়ার জন্য সকল ভক্ত, আশেকান, জাকেরানও সকল সহযোগিতাকারীর নিকট আমরা আন্তরিকভাবে ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি। সেই সাথে উমেদনগর গ্রামের বাহির হইতে যারা মহিলা শিল্পি নিয়ে কাফেলা করনে তাদেরকেও কাফেলা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com