শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় রদবদলের এ আদেশ জারি করেছে। মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর) জিওসি। তিনি চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) হয়েছেন। প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল আকবর হোসেনকে ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট ছিলেন।
মেজর জেনারেল ওয়াকার উজ জামান সেনা সদর দপ্তরের সামরিক সচিব হয়েছেন। এর আগে তিনি ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জিওসি ছিলেন। মেজর জেনারেল আবদুল্লাহিল বাকি সেনা সদর দফতরের সামরিক সচিব হয়েছেন। ১০ম পদাতিক ডিভিশনের (রামু) জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ঢাকা সেনানিবাসের লগ-এরিয়া কমান্ডার হয়েছেন। মেজর জেনারেল মাকসুদকে ১০ম পদাতিক ডিভিশনের (রামু) জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি জাতিসংঘ মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হচ্ছেন। এর আগে তিনি সেনা সদর দপ্তরের ডাইরেক্টর মিলিটারি অপারেশন (ডিএমও) ছিলেন। সূত্র-ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com