রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি নবীগঞ্জ থানা হাজতে “জয় বাংলা স্লোগান” দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সিদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শায়েস্তাগঞ্জে রেললাইনে ফাটল ধীরগতিতে ট্রেন চলাচলের নির্দেশ চুনারুঘাটে বিজিবির পৃথক অভিযান ৪৮ কেজি গাঁজাসহ যুবক আটক মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর ছবি-ভিডিও ধারণ করে হুমকি ॥ যুবক আটক

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সহ-শিক্ষা কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই জাকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর। শুধু ভালো ফলাফল করলেই চলবে না, পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমাদের বিদ্যালয়ের এই সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টার ফল। আগামীতেও শিক্ষার এইধারাবাহিক সাফল্য বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com