বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সংক্রান্তি উদযাপন করছে হবিগঞ্জ শহরের ঋষি পল্লীর বাসিন্দারা

  • আপডেট টাইম রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭
  • ৪৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পৌষ সংক্রান্তি উদযাপন করছে হবিগঞ্জ শহরের ঋষি পল্লীর বাসিন্দারা। চর্মকার, ক্ষৌরকার ও ঢোলবাদকসহ এ পল্লীর প্রতিটি পরিবারেই উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তি। ছোট এ পল্লীতে প্রায় দুইশতাধিক পরিবারের বসবাস। এখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল, উন্নত ড্রেনেজ ব্যবস্থাসহ তেমন কোনো নাগরিক সুবিধাই নেই। শহরের শ্যামলী এলাকার ঋষি পল্লীতে গিয়ে দেখা যায়, নারীরা নানা রকমের পিঠা-পুলি তৈরিতে ব্যস্ত। তাদের কাজে সহযোগিতা করছে শিশু ও কিশোরীরা।
পল্লীর বাসিন্দা স্বদেশ ঋষি বলেন, আমরা অভাবের মধ্যে থাকলেও সবগুলো উৎসব সাধ্যমতো পালনের চেষ্টা করি। এখন পৌষ সংক্রান্তির খাবার তৈরি করছি আমরা। সাধ্যমতো সংক্রান্তির দিন সবাই আত্মীয়-স্বজনকে আপ্যায়ন করে থাকি। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা নানা রকম পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করেন।
সংক্রান্তির কয়েকদিন আগে থেকেই প্রতিটি পরিবারের নারীরা ব্যস্ত হয়ে পড়েন হরেক রকমের পিঠা তৈরিতে।
আর্থিক অনটনের মধ্যে থাকার পরও ধনী-গরিব সবাই সাধ্যমতো চেষ্টা করেন পৌষ সংক্রান্তি উদযাপনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com