রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ মাধবপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি নবীগঞ্জ থানা হাজতে “জয় বাংলা স্লোগান” দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার নবীগঞ্জে সিদুর খেলা ও দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব শায়েস্তাগঞ্জে রেললাইনে ফাটল ধীরগতিতে ট্রেন চলাচলের নির্দেশ চুনারুঘাটে বিজিবির পৃথক অভিযান ৪৮ কেজি গাঁজাসহ যুবক আটক মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি পুরস্কার বিতরণ ও প্রতিমা বিসর্জন লাখাইয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু শায়েস্তাগঞ্জে স্কুল ছাত্রীর ছবি-ভিডিও ধারণ করে হুমকি ॥ যুবক আটক

চুনারুঘাটে উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রেঞ্জের অধীন শালটিলা ফরেস্ট বিটে সামাজিক বনায়নের উপকারভোগী ও ভিলেজারদের নিয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রঘুনন্দন রেঞ্জের বনাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, জীববৈচিত্র সংরক্ষণ, বন সম্প্রসারণ এবং বন রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করে বন বিভাগ। শালটিলা বন বিটের ফরেস্ট কর্মকর্তা মোহাইমিনুল সানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম। এতে সামাজিক বনায়নের উপকারভোগী, স্থানীয় ভিলেজার এবং রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, বন রক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনের গাছপালা কাটা বন্ধ, বন্যপ্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত এবং বনাঞ্চলের জীববৈচিত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উঠান বৈঠকে জগদীশপুর বন বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শাহজীবাজার বন বিটের ফরেস্ট কর্মকর্তা শংকর চন্দ্র বীর, শাহপুর বন বিটের ফরেস্ট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়সহ রঘুনন্দন রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক বনায়নের উপকারভোগী ও স্থানীয় ভিলেজাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com