বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ-এমপি মজিদ খান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে আগামী ২০১৮ সালের মধ্যে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ লাইন পৌছে যাবে। এলাকার জনগণের আর বিদ্যুতের অভাব বোধ করতে হবে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। কৃষিতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। তাছাড়া বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে।
তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলে ৫০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-নবীগঞ্জ সড়ক, ১১৬ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের চলমান। বিগত ছয় বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জে ৩৫০ কিলোমিটার এলাকা বিদ্যুতায়ন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে গতিশীল করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি গতকাল বিকালে বানিয়াচং উপজেলার গুনই গ্রামের কিছু অংশে বিদ্যুত লাইন সুইচ টিপে উদ্বোধনকালে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৪ লাখ টাকা। প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত লাইন দ্বারা ৪৪৩টি পরিবারে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হয়।
সাবেক মেম্বার শাহ নূরুজ্জামান এর সভাপতিত্বে ও শাহ আঃ খালেকের পরিচালনায় আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বানিয়াচং উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আবু জাফর, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শাহ খলিলুর রহমান, ডাঃ আব্দুল মন্নান, সাবেক মেম্বার ছালেক মিয়া, সাবেক মেম্বার তালেবর মিয়া, শাহ নূরুল হক। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন শাহ মসুদ কুরাশী মক্কী।
উক্ত বিদ্যুৎ লাইন উদ্বোধনের পূর্বে এমপি মজিদ খান পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব হাজেরা খাতুন ও হবিগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুনকে নিয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক ও বানিয়াচং-নবীগঞ্জ মেজর জেনারেল এম এ রব সড়কের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com