বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে-বাণিজ্যমন্ত্রী শায়েস্তাগঞ্জে লোকবল সংকটে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ৯ মাসে অস্ত্রসহ ৯৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি নবীগঞ্জে মো. আব্দুন নূর ফাউন্ডেশন মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবিগঞ্জে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরার উদ্যোগ নিয়েছেন শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণের আহ্বান চুনারুঘাটে পোল্ট্রি শিল্পের বিকাশ অল্প পুঁজিতেই স্বাবলম্বী হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ

লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক-চুরি রোধে ওয়ার্ড ভিত্তিক কমিটির প্রস্তাব

  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক ও চুরি রোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সুশীল সমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আলেমদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় শুরুতে গত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের চলমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ। সভায় বক্তারা বলেন, মাদক ও চুরি প্রতিরোধে পুলিশ প্রশাসন কাজ করলেও এসব অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এ সময় বুল্লাবাজার চৌরাস্তা এলাকায় যানজট ও জনদুর্ভোগ কমাতে আন্ডারপাস নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া বুল্লাবাজার, কালাউক বাজার, বামৈ বাজার ও মোড়াকরি বাজার এলাকায় সড়কের ওপর যত্রতত্র যানবাহন দাঁড় করানো এবং যাত্রী ওঠানামার কারণে সৃষ্ট জনদুর্ভোগ বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় লাখাই উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত বরাক নদীর গতিপথ পরিবর্তনের চেষ্টার বিষয়েও আলোচনা হয়। বক্তারা এ ধরনের উদ্যোগ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের আশঙ্কা, শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন নিয়ে লাখাই ও অষ্টগ্রাম উপজেলার মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। সভায় উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com