মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুরে মন্দির ভাংচুর ৮ আসামীর ৩ দিনের জেল গেইটে রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিভিন্ন মন্দিরে হামলা ও ভাংচুরের ৩ মামলায় কারাগারে আটক ৮ আসামীর ৩ দিনের জেল রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে আসামীদের হাজির করে সিএসআই সিরাজ উদ্দিন ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত প্রত্যেককে ১ দিন করে ৩ মামলায় ৩ দিনের জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। কারাগারে থাকা আসামীরা হল, আফজল, সজিব, কামরুল, দেলোয়ার, ছুরুক, খুর্শেদ, বিল্লাল ও উজ্জল।
উল্লেখ্য, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজ দাস নামের এক যুবক ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এ অভিযোগে নাসিরনগর ও মাধবপুরের বেশ কয়েকটি মন্দিরে হামলা ও ভাংচুর চালায় একটি স্বার্থান্বেষী মহল। মাধবপুর থানা পুলিশ বাদি হয়ে ২শ জনকে আসামী করে ৪টি পৃথক মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। এর মাঝে ৩ মামলায় গতকাল ৮ আসামীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com