মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে একটি কালভার্ট ভেঙ্গে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইছামতি খালের উপর নির্মিত ব্রিজটির একাংশ ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ডেবনার পাড় থেকে প্রায় অর্ধ কিলোমিটার দুরবর্তী ইছামতি খালের উপর কালভার্টটির অবস্থান। প্রায় ৫/৬ মাস আগে কালভার্টের একাংশ ভেঙ্গে যাওয়ায় এ দুর্দশা শুরু হয়েছে। এটি মেরামতের কোন উদ্যোগও নেয়া হচ্ছেনা।
এলাকাবাসী জানান, কুর্শি ইউনিয়নের হৈবতপুর-জালালসাপ গ্রামের বুক চিরে বয়ে যাওয়ায় উপজেলা বিভিন্ন বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী ওই সড়কে দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে চলাচল করে থাকে। কালভাটর্টি ভেঙ্গে যাওয়ার পর থেকে ওই সড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারে না। তাই বাধ্য হয়ে প্রায় ৬ কি.মি. রাস্তা ঘুরে আসতে-যেতে হয়। এতে সময় এবং খরচ দুই বেশি লাগে। স্থানীয়রা জানান, সময় বাঁচনোর জন্য কিছু কিছু ছোট যানবাহন খুবই ঝুকি নিয়ে বর্তমানে চলাচল করে থাকে। এতে কিছু কিছু দুর্ঘটনাও ঘটেছে। বড় ধরণের দুর্ঘটনারও আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় কলেজ ছাত্র হুমায়ুন জানান, এ কালভার্টের কারণে আমরা বিভিন্ন প্রকার অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এলাকার ব্যবসায়ী রাসেল আহমেদ, জামাল মাহমুদ ও সেলিম জানান, কালভার্টটি সংস্কার না হওয়ায় আমাদের ব্যবসার সামগ্রী নিয়ে বেশ বিপাকে পড়তে হয়। এতে করে আমরা ব্যবসা নিয়ে চরম হুমকির মুখে। তারা আরো বলেন, ভোগান্তি পোহাতে হচ্ছে তবুও যেন উচ্চ মহলের কোন নজর পরে কালভার্টটি সংস্কারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com