মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে আত্মহত্যার চেষ্টাকারী যুবকের সিলেটে মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকায় বিষপান করে পাপ্পু মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে পাপ্পু। নিহত যুবক পৌর এলাকার পিরিজপুর গ্রামের লুৎফুর রহমান মাখনের ছেলে। ওই দিন রাত সাড়ে ৭টায় রাজাবাদ জামে মসজিদের সামনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সূত্রে জানা যায়, ওই যুবক গত রবিবার সন্ধ্যায় বাড়ির লোকজনের অগোচরে বিষপান করে। তার গলার শব্দ পেয়ে বাড়ির লোকজন ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কতর্ব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে বিষ মুক্ত করলেও তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে আশংখ্যাজনক অবস্থায় তাকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পরে। তবে আত্মহত্যা কোন কারন জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com