মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

সরকারের জুলুম নির্যাতন ও গণহত্যায় মানুষ চরম নিরাপত্তাহীনতায়-ডা. জীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০১৪
  • ৬৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন, সরকারের জুলুম নির্যাতন ও অব্যাহত গণহত্যায় দেশের মানুষ আজ চরম নিরপত্তাহীনতায় ভোগছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিঘ্রই বাকশাল বিরোধী আন্দোলন শুরু করা হবে। ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করায় সংগ্রামী জনতাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে এ একতরফা নির্বাচন বাতিল করে পুর্নরায় সব দলের অংশ গ্রহণ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান।
গতকাল সোমবার বিকেলে বানিয়াচং স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে ১৮ দলীয় ঐক্যজোট আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুল বাছেত আজাদ, জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা আব্দুর রাজ্জাক খান, জমিয়তে উলামায়ে ইসলামের হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী ফরিদ উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুল হোসেন মারুফ, জামায়াতের সেক্রেটারি মাওঃ মুজিবুর রহমান, বিএনপি নেতা ওয়ারিশ উদ্দিন খান, শেখ বশীর আহমদ, মহিবুর রহমান বাবলু, মো: খালেদ মিয়া, সামছুর রহমান, মখলিছ উর রহমান আবু, ইয়াহিয়া খান, দেলোয়ার হোসেন, এডঃ আব্দুল কাদির, একে আজাদ, জামায়াত নেতা সৈয়দ ফয়সল আহমদ, ছাত্রশিবির উত্তর শাখার সভাপতি জহিরুল ইসলাম, জনাব আলী কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক সাহিদুর রহমান, ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম প্রমূখ। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা কামাল উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com