মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

নবীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় লিজু উদ্ধার ॥ ঘটনা নিয়ে ধুম্রজাল

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাত-পা বাঁধা আজিজুর রহমান লিজু (২২) নামে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রায়ঘর গ্রামের আখলিছ মিয়ার ছেলে। লিজুর ঘটনা নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে।
একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে লিজু ওই ইউনিয়নে পিটুয়া গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রঃ) এর সফর সঙ্গী হযরত সদর উদ্দিন (রঃ) এর বার্ষিক ওরস অনুষ্টান পিটুয়া গ্রাম থেকে রায়ঘর গ্রামে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ৫/৬ জনের একদল ছিনতাইকারী যুবক লিজুকে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে তার নিকট থেকে ৭শ টাকা, একটি মোবইল ফোন ছিনিয়ে নেয়। পরে লিজুর গলায় মাফলার ও রশি পেচিয়ে তার মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায়। ভোর রাত ৪টার দিকে কয়েকজন পথিক ওই স্থান দিয়ে যাওয়ার সময় পিটুয়া ও মডেল বাজার মধ্যবর্তী স্থানে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
অপর একটি সূত্র জানায়, ওরস অনুষ্ঠান শেষে লিজু পিটুয়া গ্রামে তার এক প্রেমিকার সাথে দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাকে মারধর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com