মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

শেভরণের সাউথ সাউথ প্যাডের প্রবেশ মূখে বিক্ষোভ-অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিবিয়ানার গ্যাস ক্ষেত্রের সাউথ সাউথ প্যাডের আশপাশের অধিকার বঞ্চিত লোকজন আবারো ফুঁসে উঠছেন। গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জের আউশকান্দি সিএনজি সমবায় সমিতির ডাকে শত শত আন্দোলনকারীরা সাউথ সাউথ প্যাডের প্রবেশ মূখে বিশাল বিক্ষোভ ও অবরোধ করে। তাদের দাবীগুলো হচ্ছে- এলাকায় যোগ্যতা ভিত্তিক চাকুরী, স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিক কাজ, গাড়ি পার্কিং স্ট্যান্ড নির্মান ও  আউশকান্দি এলাকায় হসপিটাল নির্মান সহ এলাকার উন্নয়নে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। ভোর ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত একটানা সাড়ে ৪ ঘন্টা ব্যাপি বিক্ষোভ চলাকালে খবর পেয়ে থানা পুলিশ, শেভরণের লোকজন ও স্থানীয় শ্রমিক নেতাদের মধ্যে সমঝোতায় আগামীকাল রোববার বৈঠকের কথা হলে অবরোধকারীরা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com