মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গের ইকরাম গ্রামে মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক ১৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০১৪
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পৌষ মেলায় জুয়া খেলতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামাবসীর মধ্যে ৬ঘন্টা ব্যাপি সংঘর্ষে শতাধিক আহত 10 copyহয়েছে। পুলিশ ১৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল সকাল ৮টা দিকে ইকরাম ও উত্তর সাঙ্গর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম গ্রামে গত মঙ্গলবার পৌষের মেলা বসে। মেলায় উত্তর সাঙ্গর গ্রামের আছকির মিয়া ও লিটন তালুকদার জুয়া খেলার আয়োজন করেন। এ সময় জুয়া ইেকরাম গ্রামের ছালাহ উদ্দিনের নেতৃত্বে আরো কয়েকজন মিলে জুয়া খেলতে বাঁধা দেন। এ নিয়ে দু’গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার পরপর জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ূন কবীর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং স্থানীয়রা বিষয়টি সালিসে নিষ্পত্তির উদ্যোগ নেন। পরদিন বুধবার বানিয়াচং-আজমিরিগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানও বিষয়টি সালিসে নিষ্পত্তি করে দেয়ার উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে শান্ত করেন। এদিকে গতকাল বৃহষ্পতিবার সকাল সাড়ে ৭টায় উত্তর সাঙ্গর গ্রামের লোকজন টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে ইকরাম গ্রামের কয়েকজনের উপর হামলা চালায়। এ হামলায় দক্ষিণ সাঙ্গরের লোকজনও অংশ নেয়। পরবর্তীতে ইকরাম গ্রামের লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। উভয় পক্ষ টেটা-বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। ওই এলাকা তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শামছুল আরেফিন এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেন। পরে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বেলা দেড়টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শামছুল  আরেফিন জানান, জুয়া 000000খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
সংঘর্ষে গুরুতর আহত ৩৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের অধিকাংশই টেটা ও বল্লমবিদ্ধ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com