মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

মাধবপুরের সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৬৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে সোমবার ভোর রাতে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোর রাতে কলেজের কম্পিউটার কক্ষের পিছনের জানালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে ৬ টি ষ্টিলের আলমারির তালা ভেঙ্গে তছনছ করে এবং একটি ল্যাপটপ, একটি মনিটর, একটি সাউন্ড বক্সের মেশিন, প্রজেক্টরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার জানান, ওই দিন পাহারায় ছিল ইমাম হোসেন নামে এক ব্যক্তি। তবে সে এই ঘটনায় জড়িত আছে কিনা তা তিনি বলতে পারবে না। তিনি আরো জানান, পুলিশ এসে দেখে গেছে। আইন শৃংখলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে। আমরা আইনগত ব্যবস্থা নিব। ঘটনাটি রহস্যজনক বলে অনেকে মনে করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com