মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

চট্ট-গ্রাম খেলাফত মজলিস নেতার বাড়ীতে অগ্নি সংযোগে হবিগঞ্জ ছাত্র মজলিস ক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪
  • ৪৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদের বাড়ীতে সন্ত্রাসীদের অগ্নি সংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ে সাইদুর রহমান সানীর সভাপতিত্বে হাবিবুর রহমান জালালের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার আলী, বিশেষ অতিথি ছিলেন জেলা খেলাফত মজলিসের অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন- আঃ হাকিম মুন্সি, আরমান হোসাইন, বোরহান উদ্দিন উজ্জল, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, হাফিজুর রহমান,মাসুম আহমেদ। প্রধান অতিথি বলেন সংখ্যালঘু নির্যাতন ও আলেম উলামাদের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। পরে মৌলভীবাজার খেলাফত মজলিসের সভাপতি মোহাদ্দিস খলিলুর রহমান (রাজনগরী) এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com