বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ১৮ বছর ধরে লাশ কেটেও চাকুরী পাচ্ছে না ডোম তাজ উদ্দিন

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে ১৮ বছর ধরে লাশ কেটেও চাকুরী পাচ্ছে না তাজ উদ্দিন (৫০)। গতকাল সদর আধুনিক হাসপাতালে এ প্রতিবেদকের কাছে সে আক্ষেপ করে জানায়, দীর্ঘ ১৮ বছর ধরে হবিগঞ্জ সদর হাসপাতালের ডোম ছাবু মিয়ার সহকারি হিসেবে কাজ করে আসছে। কিন্তু তার হাসপাতালে তার চাকুরী হচ্ছে না। তাজ উদ্দিন সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত রঙ্গাই মিয়ার পুত্র। তার স্ত্রী, দুটি কন্যা ও ৩টি পুত্র সন্তান রয়েছে। ১৮ বছর ধরে সহকারি হিসেবে লাশ কেটে যা পায় তা দিয়ে তার সংসার চলে না। সব মিলিয়ে তাজ উদ্দিন মানবেতর জীবন যাপন করছে বলে জানায়। লাশ কাটাই তার একমাত্র পেশা। অন্য কোন পেশা না থাকায় তেমন আয় উপার্জনও করতে পারে না তাজ উদ্দিন। লাশের সাথে আসা স্বজনরা খুশি হয়ে যা দেন তা দিয়েই তাকে সংসার চালাতে হয়। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক নজিবুশ শহীদ জানান, সরকারিভাবে ছাবুকে দায়িত্ব দেয়া হয়েছে। তার সহকারি হিসেবে যে আছে সার্কুলার দিলে চাকুরী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com