বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

জাকির নায়েকের পাশে দাঁড়ালেন মোদির সহযোগী

  • আপডেট টাইম বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ৫৬০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভারতের ইসলামি চিন্তাবিদ, বক্তা ও লেখক জাকির নায়েকের পাশে দাঁড়ালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ঘনিষ্ঠ সহযোগী। হায়দারাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও মোদির ঘনিষ্ঠ সহযোগী জাফর স্বরেশওয়ালা বলেন, জাকির নায়েক সন্ত্রাসবাদের পক্ষে নন। এর আগে, গত ১ জুলাই ঢাকার গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে রোহান ইমতিয়াজ ও নিবরাস ইসলাম গত বছর ভারতের এই বক্তার কথা উদ্ধৃত করে ফেসবুকে পোস্ট করে। এরপরই সৌদি আরবের মদিনা সফরে থাকা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ ওঠে। জঙ্গিবাদে ইন্ধনের অভিযোগে ভারত ও বাংলাদেশে জাকির নায়েকের পিস ফাউন্ডেশন পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল নিউজটুয়েন্টিফোর’কে দেয়া এক সাক্ষাতকারে জাফর স্বরেশওয়ালা জাকির নায়েককে সমর্থন জানিয়ে বলেন, তিনি (জাকির নায়েক) দেশবিরোধীও নন এবং সন্ত্রাসবাদের পক্ষেও নন। মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য আরো বলেন, তারা পরস্পরকে গত ২০ বছরেরও বেশি সময় ধরে চেনেন এবং তিনি (নায়েক) কখনোই সন্ত্রাসী এবং সন্ত্রাসবাদকে উৎসাহিত করেননি। এদিকে, গত শুক্রবার সৌদি আরবের মদিনায় স্কাইপির মাধ্যমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন জাকির নায়েক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com