সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৬১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ হচ্ছে হবিগঞ্জ-লাখাই-সড়াইল আঞ্চলিক মহাসড়ক ॥ কাজের উদ্বোধন করবেন হুইপ জি কে গউছ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক হত্যা মামলা ॥ ডাঃ সোলাইমান ও এসিস্ট্যান্ট আল আমিনের অস্থায়ী জামিন ॥ ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানী শায়েস্তাগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শহরে চিরাকান্দি এলাকায় খেলনা রিভলবার নিয়ে যুবক আটক সদর থানা পুলিশের অভিযান ৩ পলাতক আসামি আটক চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযান ॥ ২ নেতা গ্রেপ্তার লাখাইয়ে পুলিশের চেকপোস্ট বিভিন্ন যানবাহনে তল্লাশি বাসদের ৪৬-তম ও রুশ বিপ্লবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষের ১১ দিন পর আহত সইদা মিয়ার মৃত্যু লাখাইয়ের যুবক নাসিরনগরে জাল নোটসহ জনতার হাতে আটক

ছাতিয়াইনে পুকুরে ডুবে মাদ্রারাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ছাতিয়াইনে পুকুরে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না ১০ বছরের শিশু মোত্তাকিন মিয়ার। সাঁতার না জানায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোত্তাকিন মিয়া উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের মুন্সিবাড়ির দুলাল মিয়ার ছেলে। কয়েক মাস আগে সে মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়েছিল। এর আগে মোত্তাকিন দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। পঞ্চম শ্রেণিতে তার রোল নম্বর ছিল ২। বিদ্যালয়ের শিক্ষকরা তাকে মেধাবী ছাত্র হিসেবে জানতেন। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষাতেও অংশ নিয়েছিল সে। পরে পরিবারের পক্ষ থেকে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোয়ারা খাতুন বলেন, ‘মোত্তাকিন পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। চলতি বছরের প্রথম সাময়িক পরীক্ষায়ও সে অংশ নিয়েছিল। পরে তার পরিবার তাকে মাদরাসায় ভর্তি করে।’ মাদারগড়া নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, ‘বিদ্যুৎ না থাকায় ট্যাংকির পানি শেষ হয়ে যায়। টিউবওয়েলও নষ্ট ছিল। এ কারণে ছাত্রদের পুকুরে গোসল করতে পাঠানো হয়। মোত্তাকিন সাঁতার জানত না। গোসলের সময় সে পানিতে ডুবে তলিয়ে যায়। পরে অন্য ছাত্ররা তাকে উদ্ধার করে মাদরাসায় নিয়ে আসে।’ এরপর দ্রুত মোত্তাকিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. ফাহমিদা সাহনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com