শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক বানিয়াচংয়ে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জের প্রেমিক যুগলকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ ৪ জন গ্রেপ্তার হবিগঞ্জে শিল্পদূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদী হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ॥ ভোগান্তিতে রোগীরা কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

মাধবপুরে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com