মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সিএনজি মালিক-শ্রমিক সমিতির সালিশ অমান্য করায় চালক স্বপন বহিস্কার

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স বিহীন সিএনজি চালক স্বপন মালিক সমিতি ও গ্রাম্য সালিশ অমান্য করার প্রতিবাদে গতকাল মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মালিক সমিতির সহ সভাপতি খায়রুল আলম, সদস্য পারভেজ কামাল, মনসুর আহমেদ, রুহেল আহমেদ, আওয়াল, টেনু মিয়া, শ্রমিক সমিতির নানু মিয়া, সোহেল, কাউছার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শালিস অমান্য করায় স্বপনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে বলেন, স্বপনের বিভিন্ন অপকর্মের কারণে সিএনজি মালিক-শ্রমিকদের সম্মান হানী ঘটছে। বক্তারা বলেন- স্বপন বিভিন্ন জনকে সিএনজি ক্রয় করে দেবার নাম করে ইতিপূর্বে টাকা হাতিয়ে নেয়। প্রায় দু’বছর পূর্বে স্বাক্ষর জাল করে এক সিএনজি শ্রমিক তহবিলের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আত্মসাত করে। এছাড়া বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মিমাংসার নামে মালিক শ্রমিক সমিতির নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাত করে।
সভায় স্বপনকে সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, বিভিন্ন বিষয় নিয়ে সিএনজি চালক শাহাবুদ্দিনের সাথে স্বপনের বিরোধ দেখা দেয়। এর জের ধরে স্বপন চালক সাহাবুদ্দিনকে হত্যার ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়। এ ঘটনায় সাহাবুদ্দিন সদর থানায় একটি জিডি এন্টি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com