শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে দূর্যোগ ও ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬
  • ৭৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি সভা গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, পি,আই ও জহিরুল ইসলাম ও প্যানেল মেয়র এটিএম সালামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্ভাবাস কেন্দ্রের নির্দেশনানুযায়ী আগামী কয়েক দিন অর্থাৎ ২৩ এপ্রিলের মধ্যে সিলেট অঞ্চলে প্রচুর বৃষ্টি ও শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই চলতি মৌসুমে কৃষকদের মাঠে অবস্থিত বোর ধান ৮০% পাকলে সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে কর্তন করার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে ব্যাপক প্রচারনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com