সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের কৃষকের রঙ্গিন স্বপ্ন এখন পানির নিচে

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৮৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পাহাড়ী ঢল আর অতিবর্ষণে নবীগঞ্জ উপজেলার প্রায় ৬ হাজর হেক্টর জমির পাকা ও আধা পাকা বোর ধান গত ৪ দিনে এক থেকে দুই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। অনেক জমিতে ধানের গোছা এলোমোলো থাকায় কৃষকেরা ধান কাটতে পারেছন না। ফলে আরো দু-একদিনে পরে পাকা ধানে পচন ধরে যেতে পারে। যেকারণে কৃষকের পাকা, আধা পাকা ফসলী জমির ধান ঘরে তোলার স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে।
নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হিসেব মতে এ বছর উপজেলার ১৩টি ইউনিয়নে বোরো চাষে ১৬ হাজার ৭ শত ১৭ হেক্টর লক্ষ্য মাত্রার মধ্যে আবাদ হয়েছে ১৬ হাজার ৭শ হেক্টর। কৃষকের জমি আদাবাদের সকল প্রস্তুতি থাকা সত্বেও প্রাকৃতিক দূর্যোগের কারণে প্রায় ৬ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।
12961489_1118173058235593_3172688661624924100_n copyএ বছর ফলন ভাল হাওয়ায় কৃষকেরা স্বপ্ন দেখছিলেন বাম্পার ফলন ঘরে তুলবেন। কিন্তু ধান পাকার পূর্বেই হঠাৎ করে আসা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চোখের সামইে কৃষকের সেই স্বপ্ন তলিয়ে যায়।
গতকাল বুধবার সরেজমিনে বিভিন্ন হাওরের এমনি দৃশ্য দেখা যায়। অনেক জমিতে কলার বেলা দিয়ে ২-৩ ফুট পানির মধ্যে ধান কাটতে দেখা গেছে। এছাড়াও কোন কোন জমির কাচা ধান পানিতে প্রায় ২-৩ ফুট তলিয়ে রয়েছে।
অকাল বৃষ্টিতে নবীগঞ্জ উপজেলার নিন্মাঞ্চলসহ গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের পূর্বের হাওড়ের বোরো ফলল তলিয়ে গেলেও গত বুধবার দিবাগত রাতের আকস্মিক শিলাবৃষ্টিতে পানির উপর ভেসে থাকা ধান একেবারে ঝরে গেছে।
এলাকার কৃষক ফুল মিয়া জানান, অকাল বন্যা ও শিলা বৃষ্টির কারনে সোনালী ফসলের আশা এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।
আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের বর্গাচাষী কৃষক ওয়াকিব উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, “এ বারকু ধান ভালো অওয়ায় আশা করছিলাম বাম্পার ফসল তুলব, কিতা করমু চউকের সামনে হকল ধান পানি নিলগি”। একই গ্রামের কৃষক আজাদ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, “অন্যের ১৪ কেয়ার জমিন বাগি করছিলাম, কিন্তু দেখতে দেখতে সকল ক্ষেতের ধান পানি নিলগি”। তাদের ভাষায় ফলন ভাল হওয়ায় স্বপ্ন ছিল বাম্পার ফলন ঘরে তুলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস চোখের সামনেই পাকা ও আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। কৃষক আলাওর মিয়া সাথে কথা হলে তিনি জানান, হঠাৎ করে বৃষ্টির পানিতে তার ২ কেদার আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। তিনি বলেন, আমার নিজের কিছু ক্ষেতের সাথে অন্যের জমি বর্গাচাষ করেছিলাম লাভের আশায়। এখন লাভ ও আসল উভয়ই গেল। কৃষক ছুফান মিয়া বলেন, এত কষ্টের ধান চোখের সামনে পানিতে তলিয়ে যাওয়াটা মেনে নিতে পারছি না। এখন যা পারি ডুবিয়ে ডুবিয়ে ধান কাটার চেষ্টা করছি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন জানান, প্রাকৃতিক বিপর্যয়ের শিকার বোরো চাষিদের সাথে যোগাযোগ রাখছেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com