বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

‘ধামালি’ চুনারুঘাট আয়োজনে ‘সিলেটী উৎসব’ শুরু

  • আপডেট টাইম শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৫৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘ধামালি’র আয়োজনে ২দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সামনে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, দৈনিক কালেরকন্ঠের সহ-সম্পাদক আফসার আহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা আব্দুল কদ্দুছ, সিলেট এমসি কলেজের প্রধান করণিক আব্দুল কাদির, ধামালীর সভাপতি এডঃ মোস্তাক আহাম্মদ, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, ধামালির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার আলাউদ্দিন ও আসরাফুল ইসলাম।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী ধামালী, মনিপুরি ও ঝুমুর নাচ এবং রাধারমন, হাসন রাজা, শাহ আব্দুল করিমসহ সিলেটী মরমী সাধক ও শিল্পীদের গান। গান পরিবেশন করেন সিলেট বেতার ও টিভি শিল্পী লাভলী দেব। আজ সমাপনী দিনে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রখ্যাত ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, ক্রিড়াবিদসহ নানা পেশার ব্যক্তিত্বগণ উপ্িস্থত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com