বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কমিটি গঠন ॥ কলি সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটিতে হবিগঞ্জের জয়জয়কার হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট কমিটির মাঝে সভাপতিসহ ৩ জন নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ জেলা থেকে। এর মাঝে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন কলি সভাপতি নির্বাচিত হয়েছেন। বিভাগীয় শহরের বাহিরে সভাপতি নির্বাচিত হয়ে চমক দেখালেন তিনি।
গত ২৩ মার্চ সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নতুন কমিটির নেতৃবৃন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিউল আলম নাদেল ফলাফল ঘোষণা করেন। কমিটিতে হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহম্মেদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফরহাদ হোসেন কলি দুই টার্ম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে দুই টার্ম ছিলেন কোষাধ্যক্ষ। হবিগঞ্জের প্রথম সংগঠক হিসাবে ফরহাদ হোসেন কলি বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর আগেও তিনি একই পদে দায়িত্ব পালন করেন। তিনি মালঞ্চ ক্রিকেট ক্লাবের মাধ্যমে হবিগঞ্জের ক্রিকেটে নতুন গতির সঞ্চালন করেন। পাশাপাশি ফুটবলেও তার নেতৃত্ব সকল মহলে প্রশংসিত হয়েছে। তার প্রচেষ্টায় হবিগঞ্জের অনেক সংগঠক বর্তমানে বিভিন্ন ফেডারেশনে নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com