বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে শিশু অধিকার বিষয়ক সভা মিলনমেলায় পরিণত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি \ বানিয়াচঙ্গে এলসিবিসিই আয়োজিত শিশু অধিকার বিষয়ক সভা অবশেষে শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। ২৩ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সভায় ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্র্যাক স্কুল, আনন্দ স্কুল, কেজি স্কুল ও মাদ্রাসার ২ শতাধিক শিক্ষকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শিক্ষা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী, রস্ক ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ সিরাজুল ইসলাম, ব্র্যাক এলাকা উন্নয়ন সমন্বয়কারী তোফায়েল হোসেন। সভার প্রারম্ভে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ইউনিয়নের শতভাগ শিশুকে স্কুল-মাদ্রাসায় ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে দু’সপ্তাহ ব্যাপী কর্মসূচি পেশ করেন। এবিষয়ে সুচিন্তিত ও বাস্তবায়নযোগ্য মতামত এবং কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে বক্তৃতা করেন অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি। এক পর্যায়ে ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প-২০১৫ এর মুক্তস্কাউট দল কোর্স লিডার আব্দুল হাই উপজেলা স্কাউট সম্পাদক জাকির হোসেন ও মুক্তস্কাউট লিডার মতিউর রহমান মুতি এর  নেতৃত্বে উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন স্কাউট ছাত্র-ছাত্রী শিশু অধিকার বিষয়ক সভায় উপস্থিত হয়ে স্যালুট দিয়ে ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প-২০১৫ এর লক্ষ্য “আলোর পথে আরো এগিয়ে” প্রতিপাদ্য বার্তা অবহিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com