বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অসহায় দরিদ্র মানুষের পাশে মুসলিম সমাজ কল্যাণ সংস্থা

  • আপডেট টাইম রবিবার, ২৫ আগস্ট, ২০১৩
  • ৭৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জটিল রোগে আক্রান্ত দরিদ্র মাশকুরা চৌধুরীর অপারেশনে সহযোগিতার হাত বাড়িয়েছে মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ। নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের ক্বারী আব্দুল হাই এর স্ত্রী মাশকুরা চৌধুরীর চিকিৎসা সহায়তা বাবদ নগদ ১০ হাজার টাকা প্রদান করেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওঃ আব্দুল কাদির হোসাইনীর নির্দেশনায় খলিলপুর গ্রামে নিজ বাড়ীতে শয্যাসায়ী মাশকুরা চৌধুরীর হাতে এ টাকা তুলে দেন সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, মোঃ সফিকুর রহমান চৌধুরী, মাওঃ লুৎফুর রহমান প্রমুখ। এসময় অসুস্থ মাশকুরা চৌধুরীর স্বামী ক্বারী আব্দুল হাই ও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী ও সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের সহযোগিতায় মাশকুরা চৌধুরীকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com