শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পৌরসভার মতবিনিময় মোহনপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৫ ॥ গ্রেপ্তার ২ মাধবপুরে সারের জন্য কৃষকের হাহাকার ॥ কালোবাজারির অভিযোগ

হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট রেঞ্জে সদ্য যোগদান করা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। গতকাল (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পুলিশ লাইন্সে পৌঁছালে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে সশস্ত্র সালামি প্রদান করে। পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সার্বিক পুলিশিং বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি। সভা শেষে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে সালামি প্রদান করে। পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা, জনগণকে উন্নত সেবা প্রদান এবং পুলিশের সেবার মান বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। একই সঙ্গে দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে ডিআইজি পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সেগুলোর কার্যক্রম পর্যবেণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. রাফিউর রহমান, শিানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com