মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

সৌদি আরবের ক্লিনিং সেক্টরে বড় ভূমিকা রাখছে বাংলাদেশীরা

  • আপডেট টাইম রবিবার, ১১ অক্টোবর, ২০১৫
  • ২২৬৬ বা পড়া হয়েছে

শেখ শফিকুর রহমান, জেদ্দা, সৌদি আরব থেকে ॥ সৌদি আরবের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ রাস্তা ও সুপার মার্কেট গুলিতে প্রতিদিন পরিস্কার পরিছন্নতার প্রয়োজন হয়। তার জন্য এক বিশাল পরিস্কার পরিছন্নতা কর্মী বাহিনীকে নিরলস কাজ করতে হয়। সৌদি কোন নাগরিক সে কাজ করেন না। এ কাজের জন্য বিষেশত বিদেশী শ্রমিকরাই মুল ভরসা। এ সব কাজের জন্য সৌদি আরবে গড়ে উঠেছে প্রচুর ক্লিনিং কোম্পানি যারা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে সকল প্রতিষ্ঠানের পরিস্কার পরিছন্নতার কাজ করিয়ে থাকেন চুক্তির মাধ্যমে। আর এ সব ক্লিনিং কোম্পানির অন্যতম ভরসা হলো সস্তা মজুরির বাংলাদেশী শ্রমিক। যাদের কে বলা হয়ে থাকে বলদিয়ার লোক। সৌদি আরবে যে সকল এ ধরনের প্রতিষ্ঠান আছে সেখানে কাজ করছেন বেশির ভাগ বাংলাদেশী নাগরিক। সৌদি আরবের বলদিয়া বা সিটি কর্পোরেশনের অধীনে রাস্তা ড্রেনেজ পরিস্কার করার মুল দায়িত্ব পালনে ভুমিকা রাখছেন বাংলাদেশী শ্রমিকরা। এ সকল কাজে বাংলাদেশী শ্রমিকদেরকে অসহনীয় তাপমাত্রার মধ্যে কাজ চালিয়ে যেতে হয়। যাদের কাজের তুলনায় বেতন খুবই সামান্য। তাই বেশির ভাগ শ্রমিকদের কাজের শেষে পার্টটাইম কাজ করে বাড়তি আয় রোজগার করতে হয়। এ সব ক্ষেত্রে তারা বিভিন্ন দোকান বাসা বা পেপসি কার্টুন কুড়িয়ে জমা করে তা বিক্রি করে থাকেন। এখন সৌদি আরবের ক্লিনিং সেক্টর সহ অন্যান্য সেক্টরে বাংলাদেশী শ্রমিকদের প্রচুর সুনাম রয়েছে দায়িত্ব বোধের জন্য। ইতিমধ্যে অনেক বাংলাদেশী শ্রমিক বিশ্বস্ততার জন্য সৌদি নাগরিকদের কাছ থেকে বিভিন্ন সময় পুরস্কারও পেয়েছেন। অনেক ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশী শ্রমিক ছাড়া পরিস্কারের কাজে অন্য দেশের শ্রমিক নিতে চাননা। বর্তমানে আরো প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে সৌদি আরবে। কিন্তু ভিসা জটিলতার জন্য সহজে বাংলাদেশ থেকে এই কাজের জন্য শ্রমিক আনতে পারছেন না বিভিন্ন প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com