শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর ॥ বানিয়াচং-নবীগঞ্জ সড়কের সুটকি ব্রিজের ভাঙ্গন মেরামতের জরুরি উদ্যোগ জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের বেহাল দশা ॥ বাড়ছে দুর্ঘটনা হবিগঞ্জে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চুনারুঘাটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ থানা পুলিশের অভিযান ৫ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে পৌরসভার মতবিনিময় মোহনপুরে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ॥ আহত ৫ ॥ গ্রেপ্তার ২ মাধবপুরে সারের জন্য কৃষকের হাহাকার ॥ কালোবাজারির অভিযোগ

শায়েস্তাগঞ্জে সড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সড়কের দুপাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। তবে উচ্ছেদের পরও ফের একই স্থানে দোকান বসায় অভিযান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থায়ী দোকানদার কমিশনের বিনিময়ে সড়কের জায়গায় অন্যদের দোকান বসার সুযোগ করে দিচ্ছেন। এতে সড়কের জায়গা দখল হয়ে যানজট সৃষ্টি হচ্ছে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সড়কের দুপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিয়মিত নজরদারি ও পুনরায় দোকান বসানো বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের অভিযোগ, সকালে উচ্ছেদ করা হলেও বিকেলের মধ্যেই অনেক জায়গায় আবার আগের মতো দোকান বসে যায়। এতে অভিযান অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com