বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শহরের ঈদগাহ এলাকা থেকে আটক ৮ জুয়াড়িকে ৭ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ হবিগঞ্জ পৌর এলাকার ঈদগাহ’র সামনে চায়ের স্টলে লডু দিয়ে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই সুদীপ রায় ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৮শ টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-বহুলা গ্রামের ইদ্রিছ মিয়া পুত্র সোহেল মিয়া, সুলতান মিয়া পুত্র ফুল মিয়া, শের আলীর পুত্র আওয়াল মিয়া, মৃত রইছ মিয়ার পুত্র কাজল মিয়া, আরজু মিয়ার পুত্র হারুনুর রশিদ ও মৃত আম্বর আলীর পুত্র আব্দুর রউফ। অপর ২ জনকে অর্থদন্ড করে ভ্রামম্যান আদালত মুক্তি দেয়। গতকাল রাত সাড়ে ৯টায় আটককৃতদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭দিন করে কারাদন্ড প্রদান করে নিবার্হী ম্যাজিস্ট্র্যাট (ভূমি অফিসার) অমিতাব পরাগ তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com