বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আবারো বেড়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌড়াত্ব

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল এখন দালালদের নিয়ন্ত্রনে। দালাল ছাড়া কোন কিছুই সেখানে করানো সম্ভব হচ্ছে না। দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন সাধারন রোগীরা। এমনকি রোগীর স্বজনদের সাথে দালাল ও হাসপাতালের স্টাফদের বাকবিতন্ডাসহ সংঘর্ষের ঘটনাও ঘটছে। এছাড়া আলট্রাসনোগ্রাফী, রক্ত পরীক্ষা ও ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে এখন দালালের প্রয়োজন পড়ছে। দালালের দ্বারস্থ না হলে লাল ফিতার দৌরাত্মের মত আটকে থাকছে চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল সেবা মূলক কার্যক্রম। এছাড়া অভিযোগ উঠেছে সরকারি ফি আদায়ের নিয়ম থাকলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায়, দালালদের গডফাদার ইউনুস, শিষ্য সিরাজ, খালেক, সেলিম নামে দালালরা রোগীদের কাছ থেকে চিকিৎসার ব্যবস্থাপত্র ও বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য টানা হেচড়া শুরু করে। শুধু কম টাকায় চিকিৎসার কথা বলে আল ফালাহ, চাঁদের হাসি, আপনসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ার প্রলোভন দিচ্ছে। খবর নিয়ে জানা গেছে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাবার বিনিময়ে তারা মোটা অংকের কমিশন নিচ্ছে। এতে করে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আবার কারো কারো কাছ থেকে দালালরা টাকা নিয়ে চম্পট দিচ্ছে। সাধারণ রোগীরা ওই সব দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com