বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

লাখাইয়ের সিংহগ্রামে সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টা ॥ জেলার লাখাই উপজেলার সিংহগ্রামে শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নুর বক্সের পুত্র মাহফুজ আহমেদের ছোট ভাই শাওন আহমেদ (৩০) প্রতিবেশী আলমগীরের স্ত্রীকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে আলমগীর বিচার প্রার্থী হলে শাওন ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল শনিবার শাওন রুশেনার ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় আলমগীর এসে বাঁধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পরই শাওন তার দলবল নিয়ে আলমগীরের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতাবস্থায় রুশেনা আক্তার, নুরুন্নাহার, রিপন, রুবিনা, বাছির, মাসুক মিয়া, সুমন মিয়া, সুবেরা বেগম, আক্তার মিয়া, ইকবাল মিয়া, আলমগীর, মোশারফ ও বজলু মেম্বারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com