বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সাইকেল চুরির অভিযোগে দুই চোরের ১ বছর করে কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে চুরির অভিযোগে আন্তঃজেলা দুই মোটর সাইকেল চোরকে কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমদ খন্দকারের আদালতে এ রায় ঘোষণা করা হয়। একই সাথে ২ আসামীকে খালাস প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৩ আগস্ট শনিবার দুপুরে চুনারুঘাট বাল্লা সড়কস্থ শাহজালাল মার্কেটের সামনে থেকে নজরুল ইসলামের একটি সাইকেল চুরি করে নিয়ে যাবার সময় বাহুবল উপজেলার ভাদেশ্বর গ্রামের বাবুল মিয়া ও অলিপুর গ্রামের এরশাদ মিয়ার পুত্র সাহেদ মিয়াকে আটক করা হয়। তারা দুজন পুলিশের কাছে শাহীন মিয়া ও তাহির মিয়া নামে দুজনের নাম প্রকাশ করে। এ ব্যাপারে নজরুল ইসলাম বাদি হয়ে চুনারুঘাট থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বাবুল ও সাহেদকে ১ বৎসরের কারাদন্ড প্রদান করা হয়। একই সাথে শাহীন ও তাহিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস প্রদান করা হয়। মামলাটি গত ১৬ জুলাই রায় লেখা হয় এবং গতকাল ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এ এইচ এম সাইদুজ্জামান এবং আসামী পক্ষে ছিলেন মোঃ নজরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com