বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

কাশিপুরে গরুকে মারধরের জের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গরুকে মারধরের ঘটনার জের ধরে হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার ১২টা থেকে ২টা পর্যন্ত সংঘর্ষ চলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের আতাউর রহমানের একটি গরু একই গ্রামের আলী ইসলামের ধান ক্ষেতে প্রবেশ করে। এ সময় আলী ইসলাম গরুটিকে মারধর করেন ও বল্লম দিয়ে আঘাত করে। এ নিয়ে আতাউর রহমান ও আলী ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষই বল্লম, ফিকল, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ২ঘন্টাব্যাপী সংঘর্ষ লিপ্ত হয়। এতে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে সরলা বেগম, ছাইফুল, আবুল মিয়া, মীর হোসেন, আমীর আলী, সামছুল হক, জহুর আলী, আকবর আলী, বদরুল আলম, মাতাব্বর মিয়া, মহিবুর রহমান, শামীম মিয়া, ইয়াদ আলী, হোসেন মিয়া, নিয়ামত আলী, তাবারুক মিয়া, রশিদ মিয়া, আমীর আলী, মাহফুজ মিয়া, শামছু, সালামত, ইমন, ইদ্রিস, মরতুজ আলী, আহাম্মদ মিয়া, নূর উদ্দিন, কুতুব আলী, সিজিল মিয়া, আম্বর আলী, আরব আলী,  মন্নান সহ প্রায় ৫০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় কুতুব আলী (৩৫) ও তাবারক (২৬)কে সিলেট উসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে সদর থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ  ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com