বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০১৫
  • ৪৫৩ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ দেশের সর্বত্র খাল নালা বিল অবৈধ দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করে জনপথে যানজট সৃষ্টি করে, সাধারণ মানুষের বসবাস ও জন চলাচলের প্রাকৃতিক পরিবেশ বিঘিœত করা হচ্ছে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতনতার সহিত দায়িত্ব পালন করতে হবে। পরিবেশ সংরক্ষণে জন সম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিবেশ দিবসের গুরুত্ব বিশেষভাবে প্রনিধানযোগ্য।
গতকাল শুক্রবার সকালে বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন উপরোক্ত মন্তব্য করেন।
জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জেলার ৪ সংসদ সদস্য, সরকারী প্রশাসন ও সকল পর্যায়ের সেবক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করে বলেন, জেলা সদর ও ৭ উপজেলা সদরসহ গ্রাম গ্রামান্তর হাটবাজারে মনুষ্য সৃষ্টি জলাবদ্ধতা, মহাসড়ক রাস্তাঘাঠে জট, যানজটে প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে বিঘিœত। তিনি জেলাবাসীকে নির্বিঘœ পরিবেশে বসবাস ও সুষ্ঠ চলাচলের সুব্যবস্থা গ্রহণের দাবী জানান।
‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ সাইফুজ্জামান মিয়া। মোঃ আনছার আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, কামরুল আহসান, মোঃ ছাদেকুর রহমান, মতিউর রহমান মুতি, টিসি বুলবুল ধর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com