শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুর পৌরসভাকে সীমান্তিকের তামাক বিরোধী গাইড লাইন হস্তান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের সহযোগীতায় মাধবপুর পৌরসভা কর্তৃক প্রণীত ধূমপান মুক্তকরণ নির্দেশিকাটি গাইড লাইন আকারে পৌর মেয়র হিরন্দ্র লাল শাহার নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে ব্যক্তব রাখেন। পৌর সচিব মোঃ ফারুক আহমেদ, কাউন্সিলর সাহাবানু আক্তার, ইসরাত জাহান ডলি, স্বপ্না পাল, গোলাপ খাঁন, হরি দাস রায়, সামসুর আলম, আবুল বাশার, এমদাদুর রহমান, সুরঞ্জন পাল, দুলাল চন্দ্র মোদক, বিমল চন্দ্র রিশি, দুলাল খা, এনটিসি সদস্য আবুল হোসেন সবুজ, সীমান্তিকের মাঠ কর্মকর্তা সৈয়দ হামিদ আহমেদ, পৌর যুবলীগ সাংগটনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব প্রমুখ। উল্লেখ্য যে, ২০১৪ সালের ২এপ্রিল মাধবপুর পৌরসভা সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের সহযোগীতায় ধূমপান মুক্তকরণ বিষয়ক একটি নির্দেশিকা প্রণয়ন করে সীমান্তিকের নিকট হস্তান্তর করে। পরে সীমান্তিক ঐ নির্দেশিকাটি বই আকারে প্রকাশ করে বুধবার পুনরায় পৌরসভাকে হস্তান্তর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com