রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সীমান্ত সুরক্ষায় বিজিবির কঠোর অবস্থান নবীগঞ্জে সড়কের পাশে বর্জ্য পোড়ানোয় স্বাস্থ্য ঝুঁকি ॥ ক্ষোভ বানিয়াচঙ্গে সিএনজি ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ৩০ মাধবপুরে চা-বাগান পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তেজনা হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধমুক্ত সমাজ গড়তে লাখাইয়ে বিট পুলিশিংয়ের উঠান কর্মশালা হবিগঞ্জ সদর থানায় পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন এর বাবার ইন্তেকাল ॥ শোক প্রকাশ সাংবাদিক অপু আহমেদ রওশনের কন্যা রওজা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে আইনজীবি সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি কারাগারে

  • আপডেট সময় শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে মারামারির মামলার এক আসামি এবং পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার (২৮ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে নূর আলম (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশ। তিনি লাখাই উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে লাখাই থানার মামলা নম্বর-৮ (তারিখ:১৩/১০/২০২৬ইং) রয়েছে। যা দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৪২৭/১১৪/৩৪ ধারায় দায়ের করা হয়েছিল।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে সোহেল মিয়া (৩৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের মৃত আঃ হাফিজের ছেলে।
পুলিশ জানায়, সোহেল মিয়া নন-জিআর (নন-কগনিজেবল) মামলা নম্বর-১৬/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, নিয়মিত অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই দুজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com