স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আইনজীবী সহকারী সমিতির জন্য নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান অতিথি বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মুহা. বজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ করিম আখঞ্জি (তাপস) প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোতাকাব্বির রাজ্জাক, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র পাল, সিনিয়র সদস্য আব্দুল কাইয়ূম, সাবেক সভাপতি নির্ধন দাশ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও হারাধন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক কামালসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নতুন ভবনের সার্বিক মঙ্গল ও সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।