স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল, ফুঁ পার্টি, প্রতারকসহ আটক ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ডেভিল খেলু মিয়া, ফুঁ পার্টির বহুলা গ্রামের মৃত নান্টু মিয়ার পুত্র জুবেল মিয়া, মোহনপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র আওয়াল মিয়া ও আল আমিন। এর আগে শুক্রবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
ওসি জাহিদুল হক জানান, অভিযান পুরো ডিসেম্বর মাস চলবে। এর মধ্যে ডেভিল, চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, প্রতারক কেউ ছাড় পাবে না।