শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন শহরের শ্যামলীতে বাসা দখলের চেষ্টা ॥ ভাই-বোনসহ আটক ৪ জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নোমান গ্রেফতার বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক শহরের বেবিষ্ট্যান্ডে ফুঁ পার্টি সিন্ডিকেটের ২ সদস্য আটক মাধবপুরে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ আট বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চুনারুঘাট উপজেলার চা বাগানগুলোতেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের প্রত্যাশা নিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করবেন সারাদেশের ১লক্ষ চা শ্রমিক। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। ফলে দীর্ঘ আট বছর পর এবার নির্বাচনের আয়োজন করা হয়েছে। দেশের সাতটি ভ্যালির ২৩০টি চা বাগানে একই দিনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৬০০ এর অধিক প্রার্থী থেকে প্রতিটি বাগানে ১৫ সদস্যের পঞ্চায়েত কমিটি, ভ্যালি এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচন করবেন চা শ্রমিকরা। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, উপজেলার ২২টি চা বাগানে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্ব পালন করবেন। এ নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে শ্রমিকদের কাছে নির্বাচন শুধু নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আয়োজন নয়, বরং দীর্ঘদিনের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের একটি নতুন সুযোগ। তাদের প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধিরা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com