শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন শহরের শ্যামলীতে বাসা দখলের চেষ্টা ॥ ভাই-বোনসহ আটক ৪ জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নোমান গ্রেফতার বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক শহরের বেবিষ্ট্যান্ডে ফুঁ পার্টি সিন্ডিকেটের ২ সদস্য আটক মাধবপুরে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মো: ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত বিশিষ্ট মুরুব্বী চাঁন মিয়ার সভাপতিত্বে এবং সাবেক মেম্বার তাজুল ইসলাম বাবুল ও মুহিত মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোঃ ছানু মিয়া, বিশিষ্ট মুরুব্বী অচ্ছত আলী, সফিক মিয়া, কাজল মিয়া, শাহ আলম সর্দার, ধনাই মিয়া, সাবেক মেম্বার টেনু মিয়া, মতলিব মিয়া, রজব আলী, দরবেশ আলী, হোসেন আলী, মমতাজ মিয়া, বজলু মিয়া, জাহির মিয়া, ইসলাম উদ্দিন, সেলিম মিয়া, তোফাজ্জল মিয়া, ফরিদ মিয়া, আব্দুল জলিল, শহীদ মিয়া, আলফু মিয়া, আহাদ মিয়া, আব্দুল মালেক, নুর আলী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তাওলায়াত করেন মুফতি এম এ বাছির। সভায় গ্রামবাসী ছানু মিয়াকে পূর্ণ সমর্থন জানান এবং তাকে নির্বাচিত করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান। সভায় চেয়ারম্যান ছানু মিয়া বলেন-বিগত নির্বাচনে শিয়ালদাড়িয়া গ্রামবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন। এজন্য আমি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা ও ভোট কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com