শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন শহরের শ্যামলীতে বাসা দখলের চেষ্টা ॥ ভাই-বোনসহ আটক ৪ জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নোমান গ্রেফতার বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক শহরের বেবিষ্ট্যান্ডে ফুঁ পার্টি সিন্ডিকেটের ২ সদস্য আটক মাধবপুরে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নুরুল হেরা জামে মসজিদে গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- তিন অবস্থায় আল্লাহ পাক মানুষের পাপ পণ্যের হিসাব রেখে বিচার করবেন।
প্রথমতঃ আল্লাহ নিজে সকল মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন, পাপ পণ্য দেখেন। দ্বিতীয়তঃ আল্লাহ প্রত্যেক মানুষের দুই কাধে দুই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা মানুষের সকল পাপ পণ্যের হিসাব লিখিতভাবে লিপিব্ধ করে থাকেন, তৃতীয়তঃ আল্লাহ মানুষের শরীরে এমন এক বিশেষ সেন্সর বসিয়ে দিয়েছেন, যাতে মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নিজেই আল্লাহর কাছে মানুষের ভাল মন্দের স্বাক্ষ্য দেবে। মানুষ যদি মনে করে তার গোপন পাপ কেউ দেখছে না, কেউ লিপিবদ্ধ করছে না, কেউ এর স্বাক্ষ্য দেবে না তাহলে চরম ভুল করছে। মানুষ যখন ভাল কাজের নিয়ত করে তখন থেকেই ডান কাধের ফেরেশতা ওই মানুষের জন্য সওয়াব লিখতে থাকে। পণ্য কাজটি করে ফেললে সওয়াব দশগুন বাড়িয়ে লেখা হয়। বিপরীতে কোনো মানুষ যদি পাপ কাজ করার নিয়ত করে অথচ পাপ কাজটি সম্পন্ন করল না, তখন তার আমল নামায় কোনো গোনাহ লেখা হয় না, পাপ কাজ করার পর গোনাহ লেখা হয়। এটা আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য বিশেষ ছাড়। একটা সময় মানুষের জবান বন্ধ করে দেয়া হবে। মানুষের হাত, পা, চোখ, কানের জবান খুলে দেয়া হবে। অনর্গলভাবে মানুষের হাত, পা, চোখ, কান কথা বলতে থাকবে। হাত পা চোখ কানের দ্বারা কোনো গোনাহের কাজ করা হলে তা নির্ভুলভাবে বলতে থাকবে। মানুষ তখন অসহায় হয়ে পড়বে। আল্লাহ পাক মানুষের শরীরের এমন এক সেন্সর লাগিয়ে দিয়েছেন যা সে করছে তা স্বংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে। মানুষের শরীরের স্বয়ংক্রিয় রেকর্ড কখনো মুছে যাবে না, হাজার হাজার বছর তা অক্ষুন্ন থাকবে, কিয়ামতের দিন তা প্রকাশ করা হবে। মানুষের পালাবার কোনো রাস্তাই থাকবে না। মানুষ যদি বিশ্বাস করে তার সকল কাজকর্ম আল্লাহ দেখছেন, ফেরেশতারা লিখছেন, নিজের অঙ্গপ্রত্যঙ্গে তা রেকর্ড হচ্ছে, তাহলে কোনো মানুষের দ্বারা পাপ কাজ করা সম্ভব না।
মাওলানা মাসরুরুল হক বলেন-অনেক মানুষ নিজ নিজ দেশের আইন মানে, কিন্তু আল্লাহর আইন মানে না। জেদ্দা থেকে অনেক মহিলা হিজাব নিকাব পড়ে বিমান উঠে হিথ্রো বিমানবন্দরে গিয়েই হিজাব নিকাব খুলে পশ্চিমা পোশাক পড়ছে, তারা হয়তো নিজের দেশের আইন মানছে কিন্তু আল্লাহকে ভয় করছে না, এমন দ্বি-চারিতার জন্য রয়েছে কঠিন আজাব। সকল পরিস্থিতিতে ধৈর্য্যধারনকারীদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ পুরস্কার। বাংলাদেশকে অশান্ত করার হীন ষড়যন্ত্রের কঠোর সমালোচনা করে তিনি বলেন-বাংলাদেশকে দখল করে নেয়ার প্রতিবেশী দেশের হুমকি ধামকি এদেশের মানুষ রক্ত দিয়ে প্রতিহত করবে। এমন হুমকির দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com