বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জে ৩ কারারক্ষী ক্লোজড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দায়িত্বে অবহেলার অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের ৩ কারারক্ষীকে ক্লোজড ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। ক্লোজড তিন কারারক্ষী হলেন- কামাল হোসেন, জাকির হোসেন ও শাহনাজ মিয়া। গতকাল সোমবার দুপুরে তাদের ক্লোজড করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা কারাগরে বন্দী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন একটি মামলায় জামিন লাভ করেন। শাওনকে বের করে আনতে রোববার বিকেলে কারাগারে যান জেলা ছাত্রদল সদস্য রাইসুল ইসলাম রাজু ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন। এ সময় কারারক্ষী কামাল হোসেন, জাকির ও শাহনাজ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা শিপন ও রাজুর হাতাহাতি হয়। এ ঘটনায় কারারক্ষীরা শিপন ও রাজুকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক শিপন ও রাজুকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষ শিপন ও রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতে পুলিশ প্রহরায় শিপন ও রাজুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে, নির্ধারিত সময়ের (বিকেল ৫টা) পর কারাগার গেটের ভেতর দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়ার নিয়ম না থাকলেও ছাত্রদলের দুই নেতাকে প্রবেশ করতে দেওয়ায় ওই তিন কারারক্ষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে জেল সুপার নুরশেদ আহমেদ ভূইয়া জানান, নিয়ম ভঙ্গ করে দর্শনার্থীদের কারাগার গেটের ভেতর প্রবেশ করতে দেওয়ায় তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের ও তাদের প্রত্যাহার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com