শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ॥ চা বাগান রাজ্যে ভোটের উৎসব হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব-জেলা প্রশাসক জাকির হোসেন শহরের শ্যামলীতে বাসা দখলের চেষ্টা ॥ ভাই-বোনসহ আটক ৪ জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ৩ অবস্থায় আল্লাহ মানুষের পাপ পণ্যের হিসাব রাখেন তেঘরিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক ছানু মিয়ার সমর্থনে শিয়ালদাড়িয়া গ্রামে পরামর্শ সভা হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নোমান গ্রেফতার বাহুবলে ১১ কেন্দ্রে ভোট দেবেন ৩৭২৪ শ্রমিক শহরের বেবিষ্ট্যান্ডে ফুঁ পার্টি সিন্ডিকেটের ২ সদস্য আটক মাধবপুরে ৬৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

চুনারুঘাটে প্রিজাইডিং অফিসারদের নির্বাচন-সংক্রান্ত দিকনির্দেশনা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুনারুঘাটে নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাচন-২০২৬-এর সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথে এই দিকনির্দেশনামূলক সভা করেন।
সভায় শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে আয়োজনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় সহকারী রিটার্নিং অফিসার গালিব চৌধুরী ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মানা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানান। সভায় চুনারুঘাট উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত সকল প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com